ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাজমুল হক বাপ্পীর শিল্প আয়োজন “আমার শিল্পের অন্তরকথন”

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:৪০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:৪২:২৪ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাজমুল হক বাপ্পীর শিল্প আয়োজন “আমার শিল্পের অন্তরকথন”

জনপ্রিয় চিত্রশিল্পী, নাট্যনির্মাতা এবং ইউডা চারুকলার সহকারী অধ্যাপক মো. নাজমুল হক বাপ্পীর শিল্পকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ আয়োজন করতে যাচ্ছে বিশেষ নান্দনিক অনুষ্ঠান “আমার শিল্পের অন্তরকথন”।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য শিল্পী ও প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। এছাড়া আলোচক হিসেবে থাকবেন গোপাল চন্দ্র ত্রিবেদী, চেয়ারম্যান প্রাচ্যকলা বিভাগ, এবং জনাব ইসরাফিল রতন, সহযোগী অধ্যাপক ও প্রক্টর, গ্রাফিক ডিজাইন বিভাগ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ চঞ্চল।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে শিল্পচর্চায় সক্রিয় নাজমুল হক বাপ্পী দেশে-বিদেশে একাধিক একক প্রদর্শনী করেছেন এবং এক ডজনেরও বেশি পুরস্কার অর্জন করেছেন। প্রকৃতিপ্রেমী এই শিল্পীর ক্যানভাসে বারবার ফুটে উঠেছে মাটির গন্ধ, সবুজ প্রকৃতির স্নিগ্ধতা, পাহাড় কিংবা সমুদ্রের রূপ। আসন্ন অনুষ্ঠানে তিনি নিজের শিল্পজীবন এবং চিত্রকলা বিষয়ক অন্তর্দৃষ্টি তুলে ধরবেন।

চিত্রকলার পাশাপাশি নাট্যনির্মাণেও সমানভাবে দক্ষতা দেখিয়েছেন বাপ্পী। তার নির্মিত অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানটিতে শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী এবং শিল্পানুরাগীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, “আমার শিল্পের অন্তকথন” অনুষ্ঠানটি আগামী ১৯ আগস্ট ২০২৫, সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’