ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৩:৫৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৩:৫৮:২০ অপরাহ্ন
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম
জনপ্রিয় মোবাইল ব্যাটল রয়্যাল গেম পাবজি মোবাইল এখন আর শুধু একটি গেম নয়, বরং রূপ নিয়েছে এক পূর্ণাঙ্গ সৃজনশীল প্ল্যাটফর্মে। গেমটির নতুন ফিচারগুলো খেলোয়াড়দের নিজস্ব কনটেন্ট তৈরি ও শেয়ার করার সুযোগ দিচ্ছে।

পাবজি মোবাইলের পিটোপিয়া ডিজাইন প্রোজেক্টে ইতিমধ্যেই সক্রিয় রয়েছেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি নির্মাতা। এ পর্যন্ত জমা পড়েছে ১০ লাখের বেশি ডিজাইন। অপরদিকে, ওয়ার্ল্ড অব ওয়ান্ডার ফিচারটিও অর্জন করেছে বিশাল সাফল্য— যেখানে তৈরি হয়েছে ৩.৩ মিলিয়নের বেশি কাস্টম মানচিত্র এবং খেলা হয়েছে প্রায় ২৪ বিলিয়নেরও বেশি ম্যাচ।

এতে করে পাবজি মোবাইল আজ একটি ক্রমবর্ধমান ও পরিবর্তনশীল ভার্চুয়াল দুনিয়ায় রূপ নিয়েছে, যার নিয়ন্ত্রণ মূলত খেলোয়াড় কমিউনিটির হাতেই। ফলে তারা শুধু গেম খেলছেন না, বরং নিজেরাই হয়ে উঠছেন কনটেন্ট নির্মাতা।

পাবজি মোবাইল মূলত ব্যাটলগ্রাউন্ড গেমের উপর ভিত্তি করে তৈরি, যা ২০১৭ সালে গেমিং দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। যেখানে ১০০ জন খেলোয়াড় একটি দূরবর্তী দ্বীপে নেমে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য লড়াই করে। গেমটি ডেভেলপ করেছে টেনসেন্ট গেমসের লাইটস্পিড স্টুডিও এবং ক্রাফটন ইনক।

কমেন্ট বক্স
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর