ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান

জেসিআই বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বডির মিটিং

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৪৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৪৫:৫০ অপরাহ্ন
জেসিআই বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বডির মিটিং
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল গভর্নিং বোর্ডের বৈঠক রাজধানীর ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই বৈঠক চলে।

মিটিংয়ের সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ। বৈঠকে সংগঠনটির নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মুখ্য আলোচ্য বিষয় ছিল দীর্ঘ নয় মাস ধরে আলোচিত ন্যাশনাল ট্রেজারি রিপোর্ট।

উক্ত প্রতিবেদনে জেসিআই বাংলাদেশের একাধিক অনুষ্ঠানের আর্থিক খাতের সঠিক হিসাব পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। এ প্রেক্ষিতে উপস্থিত ৪৯ জন বোর্ড সদস্যের মধ্যে ৩১ জন বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্টের প্রতি অনাস্থা জানিয়ে ‘নো-কনফিডেন্স’ প্রস্তাবের পক্ষে মত দেন।

এসময় বোর্ড সদস্যরা ট্রাস্টিদের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত সাংগঠনিক যাচাই-বাছাই, আর্থিক অডিট এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হয়।

এছাড়া মিটিংয়ে ২০২৫ সালের অবশিষ্ট সময়ের জন্য জেসিআই বাংলাদেশের সব জাতীয় অনুষ্ঠান, কার্যক্রম ও আর্থিক লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ, প্রশ্ন তাসনিম জারার

ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ, প্রশ্ন তাসনিম জারার