ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

তুরস্ক, সিরিয়া ও কাতার ‘শয়তানের নতুন অক্ষ’: ইসরাইলি মন্ত্রী

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১০:০৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১০:০৮:৫২ পূর্বাহ্ন
তুরস্ক, সিরিয়া ও কাতার ‘শয়তানের নতুন অক্ষ’: ইসরাইলি মন্ত্রী
ইসরাইলের প্রবাসী ও ইহুদিবিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, ‘শয়তার নতুন অক্ষ’ হলো তুরস্ক, সিরিয়া ও কাতার। এই তিন দেশকে ইরানের সঙ্গে তুলনা করে বলেন, ‘এটা হলো নতুন ইরান’।


হামাস নেতাদের হত্যার লক্ষ্যে কাতারের দোহায় ইসরাইলি বিমান হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেরুসালেম পোস্ট কূটনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর জেরুসালেম পোস্টের।

 

প্রতিবেদন মতে, চিকলি মূলত তুরস্ক ও এর নেতা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লক্ষ্য আক্রমণ শানিয়েছেন। তিনি এরদোয়ানের দৃষ্টিভঙ্গিকে ‘নব্য-অটোমান দৃষ্টিভঙ্গি’ বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন, এই তুর্কি নেতা অটোমান সাম্রাজ্য ফিরিয়ে আনতে চান।


 
চিকলির কথায়, ‘তিনি (এরদোয়ান খোলাখুলি বলছেন যে, জেরুজালেমকে তার সাম্রাজ্যের অংশ হতে হবে। তিনি প্রকাশ্যেই বলছেন যে, আমাদের ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করতে হবে।’
 

 
এই ইসরাইলি মন্ত্রী এরদোয়ানকে ‘একনায়ক’, ‘গোড়া ইসলামপন্থি’ এবং ‘পশ্চিমা সভ্যতার শত্রু’ বলেও উল্লেখ করেন। এমনকি তাকে ব্রাদারহুডের অংশ বলেও দাবি করেন তিনি। তার কথায়, ‘আসলে তিনি মুসলিম ব্রাদারহুডের অংশ।’
 
গত সপ্তাহে কাতারের দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এ সময় হামাস নেতারা যুক্তরাষ্ট্র–সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। নজিরবিহীন ওই হামলায় অন্তত ছয়জন নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে যান। এ ঘটনায় আরব ও মুসলিম দেশগুলোসহ বিশ্বের নানা প্রান্তে নিন্দার ঝড় ওঠে।
 
ওই হামলার প্রতিক্রিয়ায় গত সোমবার (১৫ সেপ্টেম্বর) কাতারের দোহায় আরব ও মুসলিম দেশগুলোর একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়। আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ সম্মেলনে প্রায় ৬০টি সদস্যদেশ অংশ নেয়।
 

 
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো কাতারের প্রতি সংহতি এবং গত সপ্তাহে দোহায় ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানিয়েছে। আরব ও মুসলিম দেশগুলোর নেতারা বলেছেন, ইসরাইলের নজিরবিহীন আগ্রাসনের মধ্যে একটি ঐক্যবদ্ধ বার্তা দেয়ার জন্য এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার