ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

কলকাতায় বাংলায় লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক করা হলো

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১০:৪৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১০:৪৯:০০ পূর্বাহ্ন
কলকাতায় বাংলায় লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক করা হলো
দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠানে সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করেছে কলকাতা পৌরসভা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে বাতিল হতে পারে ট্রেড লাইসেন্স। হতে পারে জরিমানাও।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা পৌরসভা নির্দেশ দিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সাইনবোর্ডে অন্য ভাষার পাশাপাশি বাংলায় লেখা থাকতে হবে। নির্দেশ অমান্য করলে বাতিল হতে পারে ট্রেড লাইসেন্স, এমনকি নগদ জরিমানাও করা হবে।

 

কলকাতা পৌরসভার হিসাব অনুযায়ী, শহরে নথিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৬ লাখ। আর অনিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ১০ লাখেরও বেশি।


 
কলকাতা শহরজুড়ে সর্বত্রই চোখে পড়ে ইংরেজি ও হিন্দি ভাষার সাইনবোর্ড। অথচ শহরের অধিকাংশ মানুষ বাংলায় কথা বললেও সাইনবোর্ডে তেমন প্রাধান্য দেখা যায় না। বরং সাম্প্রতিক সময়ে আগের তুলনায় বাংলা লেখার প্রবণতা কমে গেছে।
 

 
পরিস্থিতি বিবেচনা করে এবার কলকাতা পৌরসভা কঠোর অবস্থান নিয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলায় নাম ওপরের অংশে স্পষ্টভাবে থাকতে হবে। অন্যান্য ভাষায় নাম লেখার অনুমতি থাকলেও বাংলা বাধ্যতামূলক করা হয়েছে।
 
২০৬ বর্গকিলোমিটার আয়তনের এই শহরের ১৪৪টি ওয়ার্ড এ সিদ্ধান্তের আওতায় থাকবে। না মানলে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের পাশাপাশি আর্থিক জরিমানার মুখে পড়তে হবে। পৌর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে, যদিও রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’