ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের ফান পোস্ট- ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি: গোলাম পরওয়ার এআইয়ের পরামর্শে মাকে হাতুড়ি দিয়ে হত্যা করে ছেলে নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার সৌদিতে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত, ২ জনের অবস্থা গুরুতর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত?

১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের রিচার্জ সেবা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:২৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:২৪:৫৫ পূর্বাহ্ন
১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের রিচার্জ সেবা
দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। সিস্টেম আপগ্রেড ও মানোন্নয়নের কারণে আগামীকাল শুক্রবার দীর্ঘ ১৩ ঘণ্টা সব ধরনের রিচার্জ সেবা বন্ধ থাকবে।



গ্রামীণফোনের অফিসিয়াল অ্যাপ মাইজিপিতে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো মাধ্যমেই—দোকান, বিকাশ, নগদ বা অনলাইন ব্যাংকিং—রিচার্জ করা যাবে না। এছাড়া রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টপেইড গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ও বিল আপডেট সার্ভিসও বন্ধ থাকবে। সংযোগ বজায় রাখতে গ্রাহকরা এই সময়ের আগে বকেয়া বিল পরিশোধ করতে পারেন। 


তবে শুধুমাত্র রিচার্জ সেবা বন্ধ থাকবে; ভয়েস কল, এসএমএস ও ইন্টারনেট সেবা আগের মতোই চালু থাকবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আপনাদের উন্নত সেবা দেওয়ার অংশ হিসেবে আমরা সিস্টেম আপগ্রেডের কাজ করছি। এই সময়ে রিচার্জ সেবা বন্ধ থাকবে। কোনো অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

দেশে প্রায় আট কোটি গ্রাহক নিয়ে গ্রামীণফোন এখনও সবচেয়ে বড় মোবাইল অপারেটর। নেটওয়ার্ক সেবার ওপর নির্ভরশীল বিশাল সংখ্যক গ্রাহক প্রতিদিন রিচার্জ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রিকবাজ–এর প্রতিবেদন  - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী