ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

হানিয়া এখন ঢাকায়, আজ শেরাটনে দেখা করতে পারবেন ভক্তরা

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৯:৩১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৯:৩১:২৯ পূর্বাহ্ন
হানিয়া এখন ঢাকায়, আজ শেরাটনে দেখা করতে পারবেন ভক্তরা
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসেছেন। ঢাকায় অবস্থানকালে ভক্তদের সাথে দেখা এবং মতবিনিময় করবেন অভিনেত্রী। এছাড়া তিনি ঢাকায় অবস্থানকালে অংশ নেবেন একাধিক অনুষ্ঠানে।


এর আগে বাংলাদেশে আসার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগী বার্তা দেন হানিয়া। 

 


নিজের একটি ছবি আপলোড করে ক্যাপশনে বাংলায় লেখেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?

এদিকে শুক্রবার বিকেলে আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত ছিলেন হানিয়া।

 


 
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। 

তিনি আশা করছেন, বাংলাদেশে থাকার মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে দেখার সুযোগ হলে।

 


  
আগামী ২১ সেপ্টেম্বর হানিয়া আমির অংশ নেবেন একটি এক্সক্লুসিভ ফটোশুটে। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। 

বাংলাদেশে হানিয়া আমিরের নাটক ও সিনেমা আগেই জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তার অভিনীত ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’-এর মতো আলোচিত নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’