ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

কুইচৌতে উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০২:২১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০২:২১:৪০ অপরাহ্ন
কুইচৌতে উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) যান চলাচলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর সিএমজির।

 

সেতুটি পানির ওপর থেকে ৬২৫ মিটার উচ্চতায় অবস্থিত। এর মূল স্প্যানের দৈর্ঘ্য ১ হাজার ৪২০ মিটার। পাহাড়ি ক্যানিয়নের ওপর নির্মিত এটি বিশ্বের সবচেয়ে বড় স্প্যানের স্টিল ট্রাস সাসপেনশন ব্রিজ। এতে ব্যবহার করা হয়েছে আধুনিক বায়ুপ্রতিরোধী নকশা।

 

 

 

প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক চাং ইয়িন জানান, সেতুটি চালু হলে দুই তীরের ভ্রমণ সময় দুই ঘণ্টা থেকে কমে মাত্র দুই মিনিটে নেমে আসবে।

 

 

 

সেতুর পাশেই গড়ে তোলা হয়েছে একটি পর্যটন অঞ্চল। সেখানে থাকছে বানজি জাম্পিং, টাওয়ার টপ ক্যাফে ও ভূতাত্ত্বিক সংস্কৃতি জাদুঘর। বছরে দশ লাখেরও বেশি পর্যটক এখানে ভ্রমণ করবেন বলে আশা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের মতে, সেতুর কারণে স্থানীয় কৃষিপণ্যের বিক্রি বাড়বে এবং হোমস্টে, রেস্তোরাঁসহ অন্যান্য ব্যবসার বিকাশ ঘটবে।


কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম