ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

৫০ বছর পর প্রথম চাঁদে মানুষ পাঠাতে নাসার অভিযান ফেব্রুয়ারিতে

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০২:৫২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০২:৫২:২৯ অপরাহ্ন
৫০ বছর পর প্রথম চাঁদে মানুষ পাঠাতে নাসার অভিযান ফেব্রুয়ারিতে

দীর্ঘ ৫০ বছর পর আবারও চাঁদে মানুষ পাঠানোর অভিযান শুরু করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী বছর ফেব্রুয়ারিতেই চাঁদকে ঘিরে ১০ দিনের অভিযানে নভোচারী পাঠানোর আশা করছে নাসা।এর আগে নাসা জানিয়েছিল ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে তারা। তবে সেই অভিযান এখন এগিয়ে আনা হয়েছে বলে নাসা জানিয়েছে।‘আর্টেমিস ২’ নামের এই অভিযানে চারজন নভোচারীকে চাঁদে পাঠানো হবে এবং সিস্টেম পরীক্ষা করে দেখার জন্য ১০ দিন পর তাদেরকে আবার ফেরত আনা হবে।নাসার ভারপ্রাপ্ত উপ সহযোগী প্রশাসক লাকিসা হকিন্স বলেছেন, কেনেডি স্পেস সেন্টার থেকে পাঁচ ফেব্রুয়ারিতেই অভিযান শুরু করা হতে পারে। তবে আমরা নিরাপত্তার বিষয়টিতেই সবচেয়ে বেশি জোর দিতে চাই। এটি আমাদের শীর্ষ অগ্রাধিকারের বিষয়।




১৯৭২ সালের অ্যাপোলো ১৭ অভিযানের পরে এটিই হবে চাঁদে মানুষ পাঠানোর প্রথম অভিযান; আর নাসার আর্টেমিস প্রোগামের দ্বিতীয় অভিযান।নাসার প্রথম আর্টেমিস মিশন ২৫ দিন স্থায়ী হয়েছিল। ২০২২ সালের নভেম্বরের এই অভিযানে মানুষ ছাড়াই মহাকাশযানের উৎক্ষেপণ সম্পন্ন করা হয় সফলভাবে। সেই মিশনে মহাকাশযান চাঁদের চারপাশে ভ্রমণ করেছিল এবং পরে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করেছিল।এবার 'আর্টেমিস ২' মিশনে চার নভোচারী চাঁদ পর্যন্ত দশ দিনের ট্রিপে যাবেন এবং ফিরে আসবেন। এই নভোচারীরা হলেন: রিড ওয়াইজমান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।





তারা চাঁদে অবতরণ করবেন না, তবে ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-এর পর প্রথমবারের মতো নিম্ন-পৃথিবীর কক্ষপথের বাইরে ভ্রমণকারী নভোচারী হবেন।নাসার আর্টেমিস মিশনের প্রস্তুতি চলেছে বহুদিন ধরে। এখন পর্যন্ত খরচ হয়েছে ৪,০০০ কোটি ডলারেরও বেশি অর্থ। তৈরি করা হয়েছে এযাবৎ কালের মধ্যে সবচেয়ে শক্তিশালী রকেট এসএলএক্স। এই রকেটেই চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য তাদের।এই দৌড়ে নাসা এখন একা নয়, প্রতিযোগিতায় যোগ দিয়েছে আরও কিছু দেশ যার মধ্যে আছে- চীন, ভারত ও ইসরায়েল। চীনা রোবট চাঁদে অবতরণও করেছে। চাঁদকে ঘিরে এই প্রতিযোগিতা নাসার আর্টেমিস মিশনের পেছনে একটা কারণ হয়ে থাকতে পারে বলে মনে করেন বিজ্ঞোনীদের কেউ কেউ।





আবার গত ২০ বছর ধরে চাঁদে নাকি মঙ্গলে যাওয়া হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক চলেছে। তবে মঙ্গলে যাওয়ার পরিকল্পনা খুবই ব্যয়বহুল হওয়ায় চন্দ্রাভিযানকেই শেষমেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প