ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

নরওয়েতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ, আটক ১ কিশোর

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:০৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:০৩:১৯ পূর্বাহ্ন
নরওয়েতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ, আটক ১ কিশোর
নরওয়ের রাজধানী অসলোতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরিত হয়েছে। এতে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে অসলো পুলিশ।অসলো পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র ব্রায়ান স্কোটনে বার্তাসংস্থা এএফপিকে বলেন, “আমরা এক জনকে গ্রেপ্তার করেছি এবং এ ঘটনার সঙ্গে আরও লোকজন সংশ্লিষ্ট কি না— তা জানার চেষ্টা করছি। আমাদের প্রাথমিক ধারণা হলো, কোনো পক্ষকে ফাঁসানোর জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে; তবে আমরা কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না।গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দিতে চাননি ব্রায়ান। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সে একজন কিশোর এবং বয়স ১৩ বছর।




গত সোমবার সন্ধ্যায় অসলোর রাজকীয় প্রাসাদ ও ইসরায়েলের দূতাবাসের কাছে একটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর কয়েক ঘণ্টা পর কাছাকাছি এলাকাতেই আরও একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।উদ্ধার করা বোমাটি একটি হ্যান্ড গ্রেনেড এবং এ ধরনের হ্যান্ড গ্রেনেড সামরিক বাহিনী ব্যবহার করে জানিয়েছেন ব্রায়ান স্কোটনে। আগের যে বিস্ফোরণটি ঘটেছিল, সেটিও হ্যান্ড গ্রেনেডেরই ছিল।যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে ইসরায়েলের দূতাবাসের দূরত্ব মাত্র ৫০০ গজ।




প্রসঙ্গত, গত দুই বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযানের জেরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইউরোপে। গত আগস্টে নেদারল্যান্ডসের হেগ শহরে ইসরালের দূতাবাসে ভাঙচুর চালানো হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।এর আগে গত এপ্রিলে লন্ডনে ইসরায়েলের দূতাবাসে ছুরি নিয়ে প্রবেশ করেছিল এক ব্যক্তি। তবে কোনো প্রকার সহিংসতার আগেই তাকে আটক করেছিল পুলিশ।



সূত্র : এএফপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী