ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৫২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৫২:১৭ পূর্বাহ্ন
মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা
জাপানের পুলিশ ৭৫ বছর বয়সী এক নারী কেইকো মোরিকে গ্রেপ্তার করেছে।  বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ওই নারী তার মেয়ের মৃতদেহ প্রায় দুই দশক ধরে ফ্রিজে সংরক্ষণ করে আসছিলেন। এ কথা স্বীকারও করেছেন মোরি।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার টোকিওর উত্তর-পূর্বে ইবারাকি প্রিফেকচারের কেইকো মোরির বাড়িতে তদন্তকারীরা একটি ডিপ ফ্রিজে এক প্রাপ্তবয়স্ক নারীর মৃতদেহ খুঁজে পেয়েছেন।


মোরি বলেন, ‘এই লাশ তার মেয়ে মাকিকোর।’পুলিশের ওই মুখপাত্র আরো জানিয়েছেন, মাকিকোর জন্ম ১৯৭৫ সালে এবং বেঁচে থাকলে তার বয়স ৪৯ বা ৫০ বছর হবে। তিনি আরো বলেন, ‘মৃতদেহে পচন শুরু হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে।



মঙ্গলবার মোরি এক আত্মীয়কে নিয়ে পুলিশের কাছে আসেন এবং বলেন, মেয়ের মৃতদেহটি ফ্রিজে রেখেছেন। তদন্তকারীরা তখন মোরির সঙ্গে তার বাড়িতে যান। তারা টি-শার্ট এবং অন্তর্বাস পরা অবস্থায় মৃতদেহটি ফ্রিজারের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেন। এরপর মৃতদেহ ফেলে রাখার সন্দেহে মোরিকে গ্রেপ্তার করা হয় বলে ওই মুখপাত্র জানান।


মুখপাত্রের মতে, মোরি তদন্তকারীদের বলেছিলেন মৃতদেহ থেকে গন্ধ ঘর ভরে যাচ্ছে। তাই তিনি ফ্রিজ কিনে মেয়ের মৃতদেহ ভেতরে রেখেছিলেন।

মোরির বেশ কয়েকজন সন্তান আছে। তবে পুলিশ সন্তানের সংখ্যা কতজন বা তারা তদন্তকারীদের মাকিকো সম্পর্কে কী বলেছে, তা প্রকাশ করেনি। ওই মুখপাত্র জানিয়েছেন, এই মাসের শুরুতে তার স্বামীর মৃত্যু হয়।


এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন।



সূত্র : এএফপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী