ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, যুবক পলাতক

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৪:১১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৪:১১:৩৪ অপরাহ্ন
স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, যুবক পলাতক
ফরিদপুরের সালথায় নাদেরা আক্তার (২৩) নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাজু মাতুব্বর নামে এক যুবকের বিরুদ্ধে। 




রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। রাজু ওই গ্রামের বাসিন্দা জয়নাল মাতুব্বরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর নাদেরা আক্তারকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন রাজু মাতুব্বর। রাজু চুরি, ছিনতাই ও মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একনাগাড়ে এলাকায় বেশিদিন থাকতেন না। নাদেরাকে আনার পর থেকে তার ওপর নির্যাতন করতেন রাজু। শনিবার বিকেলে আবারও নাদেরাকে মারধর করেন। পরে তিনি নাদেরাকে স্থানীয় বিভাগদী বাজারে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক দেখানোর পর আবার নাদেরাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর শনিবার রাতের কোনো এক সময় নাদেরাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান রাজু।



রাজুর ঘরের মধ্যে নাদেরার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ রোববার সকালে মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে নাদেরার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।



সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রাজু মাতুব্বর ১৪/১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে রাখে। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। শনাক্ত করার জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট