ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী

গাজা নিয়ে ট্রাম্পের বৃহৎ পরিকল্পনার বিষয়ে যে বার্তা দিলো স্বাধীনতাকামী গোষ্ঠী

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৪:১৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৪:১৫:৩৩ অপরাহ্ন
গাজা নিয়ে ট্রাম্পের বৃহৎ পরিকল্পনার বিষয়ে যে বার্তা দিলো স্বাধীনতাকামী গোষ্ঠী
গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ ও সব জিম্মিকে মুক্ত করার লক্ষ্যে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে গাজার শাসনব্যবস্থা গঠনের মতো বিষয়ও, যার নেতৃত্বে থাকবেন তিনি নিজেই। এ বিষয়টি পর্যালোচনা করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।





মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মেহেরের খবরে বলা হয়, বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামাসের আলোচকরা মধ্যস্থতাকারীদের বলেছেন, তারা সরল বিশ্বাসে পরিকল্পনাটি অধ্যয়ন করবেন এবং একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।তবে হামাস বিষয়টি পর্যালোচনা করলেও ফিলিস্তিন ইসলামিক জিহাদ (পিআইজে) এটিকে “সম্পূর্ণ আমেরিকান-ইসরায়েলি চুক্তি ছাড়া আর কিছুই নয়” বলে প্রত্যাখ্যান করেছে।পিআইজে মহাসচিব জিয়াদ আল-নাখালাহ এই উদ্যোগকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, ‘এটি সম্পূর্ণ আমেরিকান-ইসরায়েলি চুক্তি। এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখার একটি রেসিপি।’




আরও পড়ুন: ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালো ৮ আরব ও মুসলিম প্রধান দেশ. তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘প্রস্তাবটি একের পর এক যুদ্ধের মাধ্যমে দখলদারিত্ব অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের মাধ্যমে নতুন বাস্তবতা চাপিয়ে দেয়ার প্রচেষ্টা। ইসলামিক জিহাদ নেতা সতর্ক করে বলেন, ‘তথাকথিত চুক্তিটি পুরো অঞ্চলে আগুন জ্বালানোর এবং আরও সংঘাতের ইন্ধন জোগানোর জন্য সৃষ্টি।’





রয়টার্স আরও জানায়, যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে হামাসকে অবহিত করেছে মিশর এবং কাতার। এর আগে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প এবং এটিকে “আরব ও ইসলামিক নেতাদের” সমর্থিত একটি কাঠামো হিসেবেও বর্ণনা করেছেন।




নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে হামাস অবশেষে প্রস্তাবটি মেনে নেবে। দোহা হামাসকে রাজি করানোর দায়িত্ব নিয়েছে বলেও জানান তিনি।




সূত্র: মেহের

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে কারনে মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড, উপকারিতা কী?

যে কারনে মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড, উপকারিতা কী?