ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৩:৫৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:৫৩:০৪ অপরাহ্ন
খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা
খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা ৩ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত অবস্থায় তানভীর হাসান শুভ (২৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে নিজের ঘরে মোবাইলে হেডফোনে গেম খেলছিলেন তিনি। একপর্যায়ে ঘুমিয়ে পড়েন।




গভীর রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ গুলির মতো শব্দ শুনে শুভর ঘরে গিয়ে দেখেন বিছানার পাশে পড়ে রয়েছে গুলির তিনটি খোসা।তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শরীরে গুলির চিহ্ন শনাক্ত করেন এবং ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময়, ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। মরদেহ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





শুভ একটি আন্তর্জাতিক মার্কেটিং কম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি বিদেশে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে পরিবার জানিয়েছে। এখনো হত্যাকাণ্ডের পেছনের কারণ স্পষ্ট নয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরের থাই জানালার ফাঁক দিয়ে গুলি চালিয়েছে।




ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।’ খুব শিগগিরই দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?