ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৪:১৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৪:১৩:৩০ অপরাহ্ন
৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী
সাপভর্তি কোনো কুয়োয় পড়ে গেলে বেঁচে থাকা কি আদৌ সম্ভব? অবিশ্বাস্য মনে হলেও দক্ষিণ-পূর্ব চীনে ঘটেছে এমনই এক ঘটনা। সেখানে এক নারী টানা দুই দিনেরও বেশি সময় সাপভরা কুয়োয় আটকে থেকেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু।প্রতিবেদনে বলা হয়, চীনের ফুজিয়ান প্রদেশের কোয়ানঝৌ এলাকার জঙ্গলে হাঁটতে বের হয়েছিলেন ৪৮ বছরের এক নারী। তার নাম চেন। হাঁটার একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে যান। পরিবার সেদিন সন্ধ্যাতেই তার নিখোঁজ হওয়ার বিষয়টি টের পায়।একপর্যায়ে খোঁজাখুঁজিতে ব্যর্থ হয়ে স্থানীয় রেসকিউ টিমের কাছে খবর দেওয়া হয়। এরপর ইমার্জেন্সি রেসকিউ সেন্টারের ১০ সদস্যের একটি দল থার্মাল ইমেজিং ড্রোন নিয়ে তল্লাশিতে নামে।




দলটির প্রধান দো শিয়াওহ্যাং জানান, তারা দুর্বল কণ্ঠে সাহায্যের আহ্বান শুনে কুয়োটির খোঁজ পান। ঘন ঝোপঝাড়ের আড়ালে থাকা ওই কুয়োয় উদ্ধারকারীরা দেখতে পান, শরীরের একাংশ পানিতে ডুবে থাকা চেন কুয়োর দেয়াল শক্ত করে আঁকড়ে ধরে আছেন।মোট ৫৪ ঘণ্টা তিনি সেখানেই আটকে ছিলেন। কুয়োয় বেশ কয়েকটি সাপও ছিল। পরে হাসপাতাল নেওয়ার পর তিনি জানালেন বেঁচে থাকার অভিজ্ঞতা।চেন বলেন, ‘কুয়োর ভেতর ছিল সম্পূর্ণ অন্ধকার। চারদিকে মশার ঝাঁক, আর কয়েকটি সাপও ছিল পানির ভেতরে। মশার কামড়ে শরীর ভরে গিয়েছিল। একবার এক সাপ আমার হাতে কামড়েও দেয়, তবে সৌভাগ্যক্রমে সেটি বিষাক্ত ছিল না।’



তিনি আরও জানান, একাধিকবার ভেঙে পড়লেও বাবা-মা ও মেয়ের কথা ভেবে আবার সাহস ফিরে পান। সাঁতার জানার কারণে তিনি ভেসে থাকতে পেরেছেন। কুয়োর ভেতরে থাকা পাথর উপড়ে পায়ের ভর রাখার জায়গা তৈরি করেছিলেন, যাতে শরীরের উপরের অংশ পানি থেকে ওপরে থাকে। অবশেষে উদ্ধারকারী দল ঝোপঝাড় সরিয়ে তাকে কুয়ো থেকে টেনে তোলেন এবং হাসপাতালে ভর্তি করেন।



চিকিৎসকেরা জানান, চেনের দুটি পাঁজরের হাড় ভেঙে গেছে এবং ফুসফুসে আঘাত লেগেছে। তবে সবচেয়ে গুরুতর ছিল হাতে সাপের কামড়ের ক্ষত। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী