ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ইতিহাসে প্রথমবারের মত অর্ধ-ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ১২:২৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ১২:২৫:০৯ অপরাহ্ন
ইতিহাসে প্রথমবারের মত অর্ধ-ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক
ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন (অর্ধ-ট্রিলিয়ন) মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজিনের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স ট্র্যাকার অনুসারে, বুধবার (২ অক্টোবর) তার সম্পদ ৫০০.১ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছে যায়, যদিও পরে তা কমে দাঁড়ায় প্রায় ৪৯৯.১ বিলিয়নে।




ইলন মাস্কের এই বিপুল সম্পদের পেছনে রয়েছে তার বিভিন্ন প্রযুক্তি কোম্পানির দ্রুত শেয়ারমূল্য বৃদ্ধি। টেসলা, স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান xAI—এই তিন কোম্পানির শেয়ারের দাম সম্প্রতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু চলতি বছরেই টেসলার শেয়ারের দাম বেড়েছে ২০ শতাংশের বেশি। বুধবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে টেসলার শেয়ার আগের দিনের তুলনায় ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন শেষ করে।




বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এখন ওরাকলের সিইও ল্যারি এলিসন, যার মোট সম্পদ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। এক সময় ওরাকলের শেয়ারমূল্যের দ্রুত বৃদ্ধির কারণে এলিসন মাস্ককে সাময়িকভাবে ছাড়িয়ে গিয়েছিলেন। তবে আবারও শীর্ষে ফিরেছেন মাস্ক। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ, যার সম্পদ ২৪৫.৮ বিলিয়ন ডলার।





সম্প্রতি মাস্ক নিজেই টেসলার প্রায় ১ বিলিয়ন ডলারের শেয়ার কিনেছেন। বিশ্লেষকদের মতে, এটি কোম্পানির প্রতি তার ব্যক্তিগত আস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর আত্মবিশ্বাসের প্রতিফলন। রাজনৈতিক বিতর্ক থেকে দূরে সরে তিনি এখন আবার তার কোম্পানিগুলোর উন্নয়নে বেশি মনোযোগ দিচ্ছেন, যা বিনিয়োগকারীদের মধ্যেও ইতিবাচক বার্তা দিয়েছে।




ইলন মাস্ক তার পড়াশোনা শুরু করেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে, এবং পরে কিছুদিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করলেও উদ্যোক্তা হওয়ার জন্য সেটি ছেড়ে দেন। ১৯৯৯ সালে তার প্রথম সফটওয়্যার কোম্পানি কমপ্যাকের কাছে বিক্রি হয় ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যে। এর পর তিনি পেপ্যালের সঙ্গে যুক্ত হন।





২০০২ সালে মাস্ক প্রতিষ্ঠা করেন স্পেসএক্স, আর ২০০৪ সালে টেসলায় চেয়ারম্যান হিসেবে যুক্ত হন। এরপর থেকেই তিনি হয়ে ওঠেন প্রযুক্তি ও মহাকাশ শিল্পে এক বিপ্লবী নেতা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী