ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

প্রেমের টানে ভারতের শাবনুর এখন চাঁপাইনবাবগঞ্জে

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০১:৩২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০১:৩২:৪৯ অপরাহ্ন
প্রেমের টানে ভারতের শাবনুর এখন চাঁপাইনবাবগঞ্জে
প্রেমের টানে ‘সংসার ছেড়ে’ ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে এসেছেন শাবনুর (১৭) নামে এক কিশোরী। তিনি প্রায় ৪০ দিন আগে চাঁপাইনবাবগঞ্জে এলেও বিষয়টি প্রকাশ পায় রবিবার (১০ নভেম্বর)।শাবনুর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মান্দাপাড়া এলাকার ইসমাইল হকের স্ত্রী।। প্রেমিক মাসুদের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের দক্ষিণ দিনাজপুরে ওই কিশোরীর শ্বশুরবাড়িতেই ভাড়াটিয়া হিসেবে থাকতেন মাসুদ। এতে দুজনের কথাবার্তা হতো। সেই সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গৃহবধূর স্বামী বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে বের করে দেন মাসুদকে। এরপর শাবনুরকে বাংলাদেশে নিয়ে আসেন এবং বিয়ে করেন। 

এদিকে স্ত্রীকে ফিরে পেতে ১৪ অক্টোবর ভারতের সংশ্লিষ্ট থানায় জিডি করেন ইসমাইল হক। জিডির তথ্যমতে তার অভিযোগ, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তার স্ত্রীকে বাংলাদেশে নিয়ে এসেছেন মাসুদ। আটকে রেখে নির্যাতন করেছেন তার স্ত্রীকে। এমনকি ভারতে যেতে চাইলেও কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। এ অবস্থায় স্ত্রীকে ফিরে পেতে আবেদন জানান ইসমাইল।তবে শাবনুর বলেন, আমার আগে স্বামী ছিল। তিনি আমাকে অনেক নির্যাতন করতেন। এ ছাড়া তার মা-বাবা ও বোন মিলে আমার ওপর নির্যাতন করত। তারপর ভারতে মাসুদের সঙ্গে আমার পরিচয় হয়। এরপর থেকে আমরা রিলেশন করছিলাম। তাকে ভালো লাগার কারণে আমি বাংলাদেশে চলে এসেছি। এখানে এসে আমরা বিয়ে করেছি। আমার বর্তমান শ্বশুর-শাশুড়ি আমাকে অনেক ভালোবাসেন। কোনো ধরনের নির্যাতন করেন না। আমি আগের থেকে ভালো আছি।

প্রেমিক মাসুদ বলেন, আমি ভারতে গিয়ে তার গ্রামে রাজমিস্ত্রির কাজ করতাম। তিন বছর ধরে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সে বলল আমাকে নিয়ে যাও, তারপর তাকে নিয়ে আসি এবং কাজির মাধ্যমে আমরা বিয়ে করেছি। আমরা ভালো আছি, আমাদের জন্য দোয়া করবেন।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে নাগরিকের থাকার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিচ্ছি এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দেশ রুপান্তর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে