ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবি ভিত্তিহীন : প্রেসসচিব

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:১৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:১৮:০৪ পূর্বাহ্ন
শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবি ভিত্তিহীন : প্রেসসচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে।তিনি বলেন, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর (ডিজিএফআই) বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেয়নি সরকার। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।শফিকুল আলম বলেন, আমাকে উদ্ধৃত করে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, বর্তমানে অতিরিক্ত কোনো সামরিক সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।




তার মতে, এসব বিভ্রান্তিকর গুজবের উদ্দেশ্য হলো সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করা। এই অপপ্রচার দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই অপচেষ্টা চলছে।





তিনি আরও বলেন, সরকার ডিজিএফআই বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেয়নি। বরং সরকার সংস্থাটির সীমান্তবর্তী ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রমে মনোযোগ বাড়ানোর লক্ষ্যে কিছু সংস্কারের বিষয় বিবেচনা করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা