ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৩১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৩১:২৮ পূর্বাহ্ন
সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

বগুড়ার ধুনটে গ্রাম্য সালিশে বিচার মনঃপূত না হওয়ায় ক্ষতিগ্রস্তরা ক্ষুব্ধ হয়ে রহমত আলী তালুকদার (৪৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী শুক্রবার রাতে ধুনট থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ রাতেই দুজনকে গ্রেফতার করেছে। তবে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, এক গৃহবধূর ঘরে ঢোকায় ওই ব্যক্তিকে স্বজনরা মারধর করে। পরে তিনি হাসপাতালে মারা যান। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে এজাহারে সালিশের কথা উল্লেখ করা হয়েছে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, রহমত আলী ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রয়াত ফরহাদ হোসেনের ছেলে। তিনি গোবিন্দপুর বাজারে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন। পাশাপাশি তিনি গ্রামে সামাজিক বিরোধও মীমাংসা করতেন। একই গ্রামের মৃত আবদুল জোব্বারের ছেলে জুয়েল শেখের সঙ্গে জমি নিয়ে প্রতিপক্ষের বিরোধ হয়। এ ঘটনার সালিশ বৈঠক করেন রহমত আলী। কিন্তু বৈঠকে রায় জুয়েল শেখের বিপক্ষে গেলে তিনি ও তার পরিবারের লোকজন রহমত আলীর ওপর ক্ষিপ্ত হন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি (রহমত আলী) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জুয়েল শেখের বাড়ির সামনে পৌঁছালে জুয়েল ও তার লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

এদিকে রহমত আলীকে হত্যার ঘটনায় তার স্ত্রী কোহিনুর খাতুন শুক্রবার রাতে ধুনট থানায় জুয়েল, তার মা রুবি খাতুনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত কর্মকর্তা ও ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, এজাহারে উল্লেখ করা হয়েছে, সালিশে ন্যায়বিচার না করা নিয়ে বিরোধে রহমতকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাতেই এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী মহররম ও আবু শামাকে গ্রেফতার করা হয়েছে। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

তবে ধুনট থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রহমত ঘটনার রাতে অসৎ উদ্দেশ্যে জুয়েলের মা রুবি খাতুনের ঘরে ঢুকেছিলেন। এ সময় তার স্বজনরা রহমতকে আটক করে মারধর করে। পরে তিনি হাসপাতালে মারা যান। এরপরও অভিযোগের তদন্ত চলছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা