ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০২:০৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০২:০৩:২৬ অপরাহ্ন
আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন
সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন। এরইমধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়ে গোপনে বিয়ে করেন। তবে কনেপক্ষ তা মেনে নেয়নি। শুরু হয় উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব। পরিণতিতে মামলার জটিলতায় জেলে যেতে হয় বরকে। কিন্তু সেই জেলখানাতেই শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বিয়ের মাধ্যমে পরিণতি পেল ভালোবাসা।



খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রামের আকতার হোসেনের ছেলে মো. হাসনাত (২১) ভালোবেসে গোপনে বিয়ে করেন একই বাড়ির বাকপ্রতিবন্ধী আকলিমা বেগমকে (২২), যিনি মো. মাসুদের মেয়ে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন। তবে বিয়ের সময় কাবিননামা হয়নি। এ নিয়ে উভয় পরিবারে শুরু হয় তীব্র বিরোধ। এর মধ্যেই দম্পতির ঘরে জন্ম নেয় একটি সন্তান।


পরিবারের বিরোধ গড়ায় আদালতে। ২০২৪ সালের ২৪ জুন আকলিমার বাবা মো. মাসুদ চাঁদপুর আদালতে একটি মামলা করেন। মামলার পর ২৬ জুন মো. হাসনাতকে আটক করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে প্রায় এক বছর ধরে চাঁদপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন তিনি।



তবে সাম্প্রতিক সময়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের মীমাংসা হয়। এর পরিপ্রেক্ষিতে চাঁদপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারকের আদেশে গতকাল রোববার (১২ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা কারাগারেই আনুষ্ঠানিকভাবে মো. হাসনাত ও আকলিমা বেগমের বিয়ে সম্পন্ন হয়।




চাঁদপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা ও কাবিননামার সময় বর এবং কনেকে বেশ উৎফুল্ল দেখা যায়। বিয়েতে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি হিসেবে একজন সহকারী কমিশনার, জেলা সমাজসেবা বিভাগের প্রতিনিধি, বর-কনে পক্ষের বাবা, নিকটাত্মীয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





স্থানীয় মুরুব্বি আবুল বাশার মিজিও বিয়েতে উপস্থিত ছিলেন। কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বর ও কনে পক্ষের স্বজনদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় বলে জানান চাঁদপুর জেলা কারাগারের জেলার মো. জুবায়ের।সোমবার (১৩ অক্টোবর) রাতে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম সময় সংবাদকে জেলখানায় অনুষ্ঠিত এই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, বিয়ের পর বর মো. হাসনাতের দ্রুত জামিন এবং মামলা নিষ্পত্তির ব্যাপারে আশাবাদী উভয় পরিবারের স্বজনরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা