ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯ ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

চোরাকারবারির পেট থেকে বের হলো ৮ সোনার বার

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০১:৫৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০১:৫৭:৩০ অপরাহ্ন
চোরাকারবারির পেট থেকে বের হলো ৮ সোনার বার
গ্রেফতার এড়াতে গিলে ফেলেছিলেন আটটি সোনার বার। কিন্তু শেষ রক্ষা হলো না আব্দুল আওয়ালের (৩৬)। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে পুলিশ। পরে এক্স-রে করে তার পেটে দেখা মেলে সোনার বার। পায়ুপথের মাধ্যমে বের করা হয় সেই বারগুলো। বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর লবনচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে গ্রেফতার হন আওয়াল। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোনার একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সাচিবুনিয়া মোড় এলাকায় বসানো হয় চেকপোস্ট।

পুলিশ ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি করে। সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী ওই বাসের নির্দিষ্ট আসনের যাত্রী আব্দুল আউয়ালকে প্রথমে সোনার বিষয়ে জিজ্ঞাসা করলে অস্বীকার করেন। তাকে থানায় নিয়ে দেহ তল্লাশি করা হলে কোনো কিছু পাওয়া যায়নি।পরে তাকে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এক্স-রে করা হয়। সেখানে পেটের মধ্যে সোনার বার দেখা যায়। থানায় নেওয়ার পর বিশেষ কায়দায় পরপর আটটি বার বের করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন