ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ফেনীতে লোহার গেট কেটে ২ কোটি টাকার মালামাল লুট

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:২৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:২৬:৫৭ অপরাহ্ন
ফেনীতে লোহার গেট কেটে ২ কোটি টাকার মালামাল লুট
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।পরিবারের সদস্যরা জানান, ওই রাতে আজিজ উল্যা মাস্টারের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গেট ও কলাপসিবল গেটের গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে। এরপর ঘরে থাকা সদস্যদের বেঁধে ফেলে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোনসেট ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।



 
বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাবুল মিয়ার ছোট বোন ও এক বড় বোনও ওই বাড়িতে ছিলেন। ঘটনার সময় বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। ডাকাতরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাবুল মিয়া, দুই ভাগিনা ও দুই বোনকে বেঁধে ফেলে এবং বাবুল মিয়াকে মারধর করে। পরে সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।স্থানীয়রা জানান, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের বিরুদ্ধে মাদক কারবার, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
 




দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।’





 
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাতে একই এলাকায় সিলোনীয়া বাজারের মুদি ব্যবসায়ী আজাদ স্টোরের মালিক আজাদকে কুপিয়ে ও চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারীরা দুই ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মাল ছিনিয়ে নেয়। মামলার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 



এছাড়া সম্প্রতি উপজেলার ইয়াকুবপুর থেকে ১১টি গরু ডাকাতি, জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে তিন বাড়ি থেকে ৭টি গরু চুরি এবং উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকার কাছ থেকে দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী