ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সারা দিন খোঁজাখুঁজির পর রাতে সেপটিক ট্যাংকে মিলল ২ ভাইয়ের মরদেহ

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:৩৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:৩৮:১৩ অপরাহ্ন
সারা দিন খোঁজাখুঁজির পর রাতে সেপটিক ট্যাংকে মিলল ২ ভাইয়ের মরদেহ

ঢাকার ধামরাইয়ে প্রতিবেশীর সেপটিক ট্যাংকে পড়ে রাহিম ও ইয়াছিন নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের একজনের বয়স ৫ বছর, অপরজনের সাড়ে তিন বছর। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। রাহিম ও তার পরিবার বগুড়া থেকে ইয়াছিনদের বাড়িতে গত ১ মাস আগে বেড়াতে আসে।

 


শনিবার (১৮ অক্টোবর) দুই মামাতো ফুফাতো ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার পরও বাড়িতে কান্নার রোল থামেনি।স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ইয়াছিন এবং আব্দুর রাহিম খেলতে বের হয়। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। মসজিদে মাইকিং করেও খোঁজে নিহত দুই শিশুর পরিবার।পরে রাত ১০ টার দিকে প্রতিবেশী আব্দুর রহিম পাশের একটি ভবনের সেফটিক ট্যাংকের ভেতর প্রথমে ইয়াসিনকে দেখতে পাওয়া যায়।  পরে একই ট্যাংকের ভেতর থেকে রাহিমেরও মরদেহ উদ্ধার করা হয়।




 
তবে কি কারণে স্পর্শকাতর সেফটিক ট্যাংক খোলা ছিল সে সম্পর্কে জানতে চাইলে লাইলী ভিলার মালিক লাইলী বেগম জানান, ট্যাংকের উপর ঢাকনা ছিলো, শিশুরা ভেতরে কিভাবে প্রবেশ করেছে এমন প্রশ্নে তিনি কিছু জানেন না বলে সময় সংবাদকে জানান।ইয়াছিন ও রাহিমের বোন অভিযোগ করে বলেন, এটা বাড়ির মালিকের গাফিলতির কারনে হয়েছে। আমরা এ ঘটনায় বাড়ির মালিকের শাস্তি চাই।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। এদিকে নিহত দুই শিশুর পরিবার কোনো অভিযোগ না করায় আইনগত কোনো ব্যবস্থা গ্রহন করেনি বলে জানায় পুলিশ।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা