ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০২:৪৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০২:৪৭:১১ অপরাহ্ন
অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া একজন নারীর ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অপরাধে একজন পুরুষকে ২০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা) জরিমানা করেছে দেশটির আদালত।রোববার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ওই নারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এই রায় দিয়েছেন আবুধাবির ফৌজদারি আদালত।


 
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আবুধাবির ফ্যামিলি, সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেইম কোর্ট এই রায় দেয়। আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত আসামি ওই নারী ছবি ও ভিডিও ক্লিপ একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এতে নারীর মানসিক কষ্টের পাশাপাশি তার সামজিক সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগে আদালতে মামলাটি করেন।




 
খালিজ টাইমস বলছে, গত মার্চে আবুধাবির ফৌজদারি আদালত একই অভিযোগে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন। পরে আপিল আদালতও রায় বহাল রাখে। অভিযুক্ত ব্যক্তি আর কোনো আপিল না করায় রায়টি চূড়ান্ত হয়।
 

 
রায়ে আদালত বলেছেন, গোপনীয়তার লঙ্ঘন একটি অন্যায় কাজ যা ওই নারীকে নৈতিক ও মানসিক উভয়ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কেউ যদি অন্যের ক্ষতি করে, সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তা করুক না কেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
 



আদালতের রায়ে বলা হয়, বাদী তার সম্মান ও সুনামহানির ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার দিরহাম দাবি করলেও তথ্যপ্রমাণে কোনো উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি বা দীর্ঘমেয়াদে সামাজিক প্রভাবের ইঙ্গিত পাওয়া যায়নি। আদালত মনে করেছে, মানসিক যন্ত্রণা, উদ্বেগ ও সুনামহানির ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার দিরহামই যথেষ্ট।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা