ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে গ্রাম্য মাতবর খুন

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪১:২৯ পূর্বাহ্ন
সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে গ্রাম্য মাতবর খুন
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুক গ্রামে জমি সংক্রান্ত বিরোধ মেটাতে আয়োজিত সালিশ বৈঠকে বাদশা মোল্যা (৬৫) নামে এক গ্রাম্য মাতবরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।



গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বলুক গ্রামের হাফিজার মোল্যার বাড়ির পাশের চৌমাথায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা মোল্যা ওই গ্রামের মৃত ধলা মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরদিন শুক্রবার বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসানো হয়।



সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির হোসেন (২২) হঠাৎ উত্তেজিত হয়ে শিউলির মামা বাদশা মোল্যার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাদশা মোল্যাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা প্রতিপক্ষ আনোয়ারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, সালিশ চলাকালে একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা