ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

শৈলকুপায় শশুরের বটির আঘাতে গৃহবধূর মৃত্যু

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১১:৩৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১১:৩৩:৩০ পূর্বাহ্ন
শৈলকুপায় শশুরের বটির আঘাতে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় মানসিক প্রতিবন্ধী শশুরের বটির কোপে তার ছেলের বউ নিহত হয়েছে। রোববার ভোররাতে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রউফের স্ত্রী।স্থানীয়রা জানায়, ভোররাতে লিমা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। সে সময় শশুর মুকুল শেখ ধারালো বটি দিয়ে তাকে আঘাত করে। লিমার আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।লিমার শাশুড়ী জানান, আমার বউমা ভোর সাড়ে ৪টার দিকে নামাজ পড়ার জন্য উঠে। তখন আমিও নামাজ পড়ার জন্য উঠার চেষ্টা করছিলাম ।




এরই মাঝে বাইরে থেকে আমার বউমা লিমার চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি তার পুরো শরীর রক্তে ভরে গেছে। সাথে সাথে তাকে উদ্ধার করে শৈলকূপা হাসপাতালে নিয়ে যায়। আমার বউমার ছোট ছোট দুই টা ছেলে রয়েছে। আমার স্বামী পাগল তার বাটির আঘাতেই প্রাণ গেছে বউমার।
শশুর মুকুল শেখ মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী।শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক আরিফুর রহমান বলেন, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। লিমা খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।




শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুম খান জানান, ভোর রাতে মানসিক প্রতিবন্ধী শশুরের বটির আঘাতে বউমার মৃত্যু ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী