ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন মাই টিভির বার্তা ও সম্প্রচার পরিচালক জেকের উদ্দিন সম্রাট

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৮:০৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:০৭:৩৫ অপরাহ্ন
‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন মাই টিভির বার্তা ও সম্প্রচার পরিচালক জেকের উদ্দিন সম্রাট
বিশ্বজুড়ে সেরা ব্যবসা, উদ্যোক্তা ও পরিসেবা প্রদানকারীদের ব্যতিক্রমী কাজের স্বীকৃতি দিতে আয়োজিত ‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত হয়েছেন মাই টিভির বার্তা ও সম্প্রচার পরিচালক জেকের উদ্দিন সম্রাট।

রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সফল ব্যক্তিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তাদের মধ্য থেকে টিভি ও ব্রডকাস্টিং খাতে অসাধারণ অবদানের জন্য জেকের উদ্দিন সম্রাটকে ‘সেরা বিজনেস কনফারেন্স এন্ড গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ড. মো. আবু তারেক, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ।

পুরস্কারপ্রাপ্তির পর জেকের উদ্দিন সম্রাট বলেন,

“এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে দায়িত্বশীল সম্প্রচার ও মানসম্মত সাংবাদিকতা বজায় রাখতে। মাই টিভির পুরো টিমের পরিশ্রম ও পেশাদারিত্বের ফলই এই অর্জন।”

গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড প্রতিবছর বিশ্বব্যাপী ব্যবসা, উদ্যোক্তা ও গণমাধ্যম খাতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানিয়ে থাকে। ২০২৫ সালের এই আয়োজনে বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন।

কমেন্ট বক্স