ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

অতিরিক্ত এসপি আলেপকে গ্রেপ্তার দেখাল পুলিশ 

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৩:১৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৩:৩৪:২২ অপরাহ্ন
অতিরিক্ত এসপি আলেপকে গ্রেপ্তার দেখাল পুলিশ 
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী যাত্রাবাড়ীর থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলেপকে রিমান্ডে চাইবে পুলিশ। এর আগে, গত মঙ্গলবার বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে তাঁকে ডিবি পুলিশ নিয়ে যায়। 

গাজীপুরে টিএনজেড অ্যাপারেলসের পরিচালক গ্রেপ্তার গাজীপুরে টিএনজেড অ্যাপারেলসের পরিচালক গ্রেপ্তার জানা গেছে, আলেপ উদ্দিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়। পরে বিগত সরকারের হয়ে বিভিন্ন অপকর্মের তথ্য মিললে তাঁকে গ্রেপ্তার দেখাতে সরকারের অনুমতি চাওয়া হয়। অনুমতি মিললে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

৩১তম বিসিএস কর্মকর্তা আলেপ উদ্দিন একসময় র‌্যাব-১১ এবং র‌্যাব সদরদপ্তরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরে তাঁকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ছিলেন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু