ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১২:০২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১২:০২:০৫ অপরাহ্ন
এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, নৌকা ডুবেছে, এখন শাপলা ভাসবে। ইসির ‘ইগো’ ও একটি বিশেষ দলের প্রভাবের কারণেই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। শাপলা হবে ডুবে যাওয়া নৌকার বিকল্প প্রতীক।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরোয়ার তুষার আরও বলেন, আওয়ামী লীগের পর জাতীয় পার্টিই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নেতা এরশাদ এখন কবরে, জাতীয় পার্টিও সেই পথে হাঁটছে। এরা ভারতের এজেন্ট, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে, তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।





তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে জাতির সঙ্গে ‘মহা প্রতারণা’ করা হয়েছে। আমরা দেশে নতুন কোনো আওয়ামী লীগ দেখতে চাই না। সনদের আইনি স্বীকৃতির জন্য অবিলম্বে গণভোট জরুরি, যোগ করেন তিনি। বিএনপিকে উদ্দেশ করে সরোয়ার তুষার বলেন, বিএনপি না ভোটের ক্যাম্পেইন করছে? তাদের ৩০ শতাংশ ভোট যদি ‘না ভোটে’ যায়, তবু বিপুল ভোটে জুলাই সনদ পাস হবে। তখন তারা আয়নায় মুখ দেখাতে পারবে না। এরা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি। তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের আয়োজন করেছিলেন। অথচ আজ বিএনপি সেই ‘হ্যাঁ-না ভোটের’ বিরোধিতা করছে। জুলাই সনদের বিরোধিতা করলে জনগণই তাদের দুমড়েমুচড়ে পদ্মায় ফেলে দেবে।       





এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ও ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ। সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা