ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১২:০৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১২:০৪:২৩ অপরাহ্ন
মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস কমপ্লেক্সের কেএলসিসি টাওয়ার ৩–এর একটি রেস্টুরেন্টে আগুনের ঘটনা ঘটেছে।  শনিবার (১ নভেম্বর) সকালের এ ঘটনায় এক আতঙ্কজনক মুহূর্তের সৃষ্টি হয়। অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি।সেন্টুল ফায়ার অ্যান্ড রেসকিউ প্রধান মোহাম্মদ হাফিজান হাসান জানান, সকাল ৬টা ৪১ মিনিটে জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনটি স্টেশন—সেন্টুল, জালান তুন রাজাক এবং জালান হাং তুয়া—থেকে ৩৫ জন অগ্নিনির্বাপক কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। মাত্র দুই ঘণ্টার মধ্যে, সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।




হাফিজান বলেন, রেস্টুরেন্টটি তখন বন্ধ ছিল এবং ভেতরে কোনো কর্মী বা গ্রাহক উপস্থিত ছিলেন না। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকেই সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে, তবে বিস্তারিত তদন্তের জন্য রেস্টুরেন্টটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে টাওয়ার ৩–এর প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। যদিও কেএলসিসি এলাকার আশপাশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ দর্শনার্থীদের বিকল্প পথে সরিয়ে দেয়। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে ঘন কালো ধোঁয়া উড়ছে টাওয়ার ৩–এর উপরের দিক থেকে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে অনলাইনে, যা কুয়ালালামপুরবাসীর মধ্যে স্বল্প সময়ের জন্য উদ্বেগ তৈরি করে।




কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শন চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’