ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান, একে৪৭-সহ বিপুল অস্ত্র উদ্ধার

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৩:৩৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৩:৩৯:০৮ অপরাহ্ন
বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান, একে৪৭-সহ বিপুল অস্ত্র উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করার সময় কেএনএফ সদস্যদের সাথে গুলি বিনিময়ের পর অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান চালাচ্ছে।উদ্ধার অস্ত্র-সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে একটি একে-৪৭ রাইফেল, দু’টি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকোলার, দু’টি ওয়াকি টকি সেট ও কেএনএফের পোশাক।সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরাফাত আমিন জানান, মুনলাইপাড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফ আস্তানা গেড়েছে- এমন সংবাদের পর সেখানে অভিযান চালানো হয়। সকালে কেএনএফ সদস্যরা গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা সেখান থেকে সরে যায়। পরে ওই আস্তানায় তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় কেএনএফের বেশ কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।গত পাঁচ মাসেরও বেশি সময়ে কেএনএফ সদস্যরা অনেকটা নিশ্চুপ থাকলেও তারা আবারো সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এর আগে শান্তি কমিটির সাথে কেএনএফ সদস্যদের দু’দফা সমঝোতা বৈঠক হয়। গত দু’বছরের কেএনএফের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সেনা সদস্যসহ ২৭ জন নিহত হয়েছে। আটক হয়েছে কেএনএফের ৬২ সদস্য।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন