ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৬:১০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৬:১০:৩৬ অপরাহ্ন
ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন
দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মুঠোফোন। এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার।তাই ব্যবহৃত সব হ্যান্ডসেট ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই তারিখের আগে ব্যবহৃত হ্যান্ডসেটগুলোর আলাদা করে নিবন্ধনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে সংস্থাটি।এই মুহূর্তে কীভাবে নিজ মোবাইলের বর্তমান অবস্থা যাচাই করা যাবে, সে বিষয়টি অনেকেরই অজানা।




বিটিআরসি জানিয়েছে, গ্রাহকরা সহজেই তাদের ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। এ জন্য মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে। এরপর প্রদর্শিত স্বয়ংক্রিয় বক্সে হ্যান্ডসেটের ১৫ সংখ্যার আইএমইআই নম্বর লিখে প্রেরণ করলে ফিরতি বার্তায় হ্যান্ডসেটটির নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে।এ ছাড়া neir.btrc.gov.bd লিংকের মাধ্যমে সিটিজেন পোর্টাল, মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র অথবা নিকটস্থ কাস্টমার কেয়ার থেকেও এই সেবা নেওয়া যাবে।




২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে গ্রাহকরা ব্যবহৃত হ্যান্ডসেট বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তর করতে চাইলে সেটি ডি-রেজিস্ট্রেশন করতে পারবেন। ডি-রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীকে তার এনআইডির শেষ চারটি সংখ্যা প্রদান করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd), এমএনও পোর্টাল, মোবাইল অ্যাপস অথবা ইউএসএসডি (*১৬১৬১#) চ্যানেলের মাধ্যমে।




বিটিআরসি বলছে, এই উদ্যোগের ফলে দেশের মোবাইল হ্যান্ডসেট ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি অবৈধ বা নকল হ্যান্ডসেটের ব্যবহার রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।

কমেন্ট বক্স
রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়