ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

কেনিয়ায় ভূমিধসে ২১ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:২৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:২৪:১২ অপরাহ্ন
কেনিয়ায় ভূমিধসে ২১ জনের মৃত্যু

পশ্চিম কেনিয়ার মারাকওয়েট ইস্ট অঞ্চলে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আরও ৩০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটিতে চলমান বর্ষাকালে টানা বৃষ্টিপাতেই ভূমিধসটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।শনিবার (১ নভেম্বর) ভোরে মারাকওয়েট ইস্ট কনস্টিটিউয়েন্সিতে ভূমিধসটি আঘাত হানে। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন জানিয়েছেন, এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ২৫ জনকে গুরুতর অবস্থায় এলডোরেটের একটি হাসপাতালে এয়ারলিফট করে নেয়া হয়েছে। তবে যাদের আঘাত তুলনামূলক কম, তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।


 

মন্ত্রী আরও জানান, উদ্ধারকর্মীরা শনিবার (১ নভেম্বর) সারাদিন উদ্ধার অভিযান চালালেও আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে রাতের পর অভিযান স্থগিত করতে হয়। রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় ভোর থেকে পুনরায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করা হবে।এদিকে প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, যেসব পরিবার মৌসুমি নদীর তীরবর্তী বা ভূমিধসপ্রবণ এলাকায় বসবাস করছে, তাদের দ্রুত নিরাপদ স্থানে যেতে হবে।





সূত্র: বিবিসি নিউজ। 


কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার