ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক চলছে

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০১:৪৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০১:৪৫:৪৫ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক চলছে
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। সে লক্ষ্যে আজ দলটির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। আজকের বৈঠকটি নানা কারণে গুরুত্বপূর্ণ। মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রায় ২০০ আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে।আজকের বৈঠকে সাংগঠনিক টিমের সদস্যদেরও গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানে তাদের সঙ্গে বৈঠক করে একক প্রার্থী তালিকা দিয়ে দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এসব তথ্য।




বেলা আড়াইটার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।উভয় বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেবেন। তবে কী কারণে এই বৈঠক-তা স্থায়ী কমিটি বা সাংগঠনিক টিমের সদস্যদের জানানো হয়নি। যদিও রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩০০ আসনে বিএনপির দলীয় প্রার্থী কিংবা সমর্থিত প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। জনগণের বহুল প্রতীক্ষিত নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস