ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ট্রাম্পের সামনে মাথা ঘুরে পড়ে গেলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৪:৩২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৪:৩২:৪৩ অপরাহ্ন
ট্রাম্পের সামনে মাথা ঘুরে পড়ে গেলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের ওভাল অফিসে এক ব্যক্তি মাথা ঘুরে পড়ে গেছেন। ওষুধ কোম্পানির প্রতিনিদিদের নিয়ে সেখানে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। তখন তিনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যান।জানা গেছে, এ ব্যক্তির নাম গোর্ডন ফিনলে। তিনি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। তিনি পড়ে যাওয়ার পর ট্রাম্প তার আসন থেকে ওঠে দাঁড়ান এবং কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকেন। ওই সময় ওভাল অফিসে উপস্থিত সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন ট্রাম্পের কর্মকর্তারা।যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলি লেভেট পরবর্তীতে জানান, গোর্ডন ফিনলে ভালো আছেন এবং এমন অনাকাঙ্খিত ঘটনার পর অনুষ্ঠান এক ঘণ্টা বন্ধ থাকার পর এটি আবার শুরু হয়ে ভালোমতো শেষ হয়েছে।





একটি ভিডিওতে দেখা গেছে, এলি লিলি নামে একটি কোম্পানির সিইও ডেভিড রিকস কথা বলছেন। তখন পাশ দাঁড়ানো গোর্ডন ফিনলে হঠাৎ করে দোলা শুরু করেন। ওই সময় তার পাশে দাঁড়ানো অন্য প্রতিনিধিরা তাকে ধরে ফেলেন এবং ধীরে ধীরে তাকে মাটিতে শুইয়ে দেন। এর সঙ্গে সঙ্গেই ওভাল অফিসের চিকিৎসকরা তাকে সহায়তা করতে এগিয়ে আসেন।জানা গেছে, ওই অনুষ্ঠানে ৩০ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং অতিথিরা।ওষুধ কোম্পানিগুলো যেন ওষুধের দাম কমায় সেই উদ্দেশ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী