ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

সামাজিক মাধ্যম ব্যবহারে শিশুদের বয়স বেঁধে দেবে ডেনমার্ক

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৪:১৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৪:১৩:১৪ অপরাহ্ন
সামাজিক মাধ্যম ব্যবহারে শিশুদের বয়স বেঁধে দেবে ডেনমার্ক
ডেনমার্কে ১৫ বছরের কম বয়সিরা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না। তবে বাবা-মা চাইলে বিশেষ অনুমতিতে ১৩ বছরের ওপরের কিশোররা কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে।
স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন গত মাসে পার্লামেন্টে উদ্বোধনী ভাষণে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানেই সরকার এবার আনছে নতুন এই আইন।ডেনমার্কের ডিজিটালাইজেশন মন্ত্রী ক্যারোলিন স্টাজ ওলসেন জানান, এ পরিকল্পনা একটি ১৪ দফা কর্মপরিকল্পনা, যার মূল লক্ষ্য অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করা।
 



 
দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলগুলো এরইমধ্যে এ প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ভোটের মাধ্যমে আইনটি কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে।সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কের শিশুরা গড়ে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দুই ঘণ্টা ৪০ মিনিট সময় ব্যয় করে। বিশ্লেষকরা বলছেন, এই অতিরিক্ত সময় কাটানো মানসিক চাপ, উদ্বেগ এবং আত্মবিশ্বাস হ্রাসের ঝুঁকি বাড়াচ্ছে।অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করে এই পদক্ষেপ নিয়েছে ডেনমার্ক। গত বছরই ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া।
 



তথ্যসূত্র: রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ