ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

সম্পর্ক’ নিয়ে যা বললেন কোয়েল মল্লিক

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:০০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:০০:৪৪ অপরাহ্ন
সম্পর্ক’ নিয়ে যা বললেন কোয়েল মল্লিক
টালিউডের পর্দায় যেমন পরিমিত ও পরিণত উপস্থিতি, বাস্তব জীবনেও তেমনই সংযত ও পরিশীলিত কোয়েল মল্লিক। ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর নীরব থাকেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এবার সেই নীরবতা ভেঙে খুলে দিলেন মনখোলা আলাপের দরজা—নতুন প্রজন্মের উদ্দেশে দিলেন সম্পর্ক আর ভালোবাসা টিকিয়ে রাখার অনন্য কিছু ‘ডেটিং টিপস’।ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ‘সম্পর্ক’ বিষয়টি আলোচনা করেন কোয়েল মল্লিক।




অভিনেত্রী বলেন, ‘সম্পর্ক দুই মিনিটে তৈরি হওয়া নুডলস নয়। এরকম নয় যে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়ালটি থাকে।‘ উদাহরণ টেনে কোয়েল মল্লিক বলেন, ‘তাই জামা-কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না, তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়েছে আর ভালো লাগছে না, তো নীল জামাটা পরি, সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। আমি হয়তো একটু পুরোনোপন্থি। কিন্তু আমি এভাবেই ভালোবাসতে ভালোবাসি।’কোয়েল মল্লিকের এসব বক্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যল মিডিয়ায়। তার এই ভাবনাকে সমর্থন জানিয়েছেন ভক্ত-অনুসারিরা।




উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। ২০২০ সালের ৫ মে অর্থাৎ বিয়ের সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে আসে পুত্র কবীর। গত বছরের ১৪ ডিসেম্বর কন্যাসন্তানের মা হন এই অভিনেত্রী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো জমা দিলো মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো জমা দিলো মালিকপক্ষ