ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৩:৩৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৩:৩৯:৩৬ অপরাহ্ন
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্ত উপকূলে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। তাদের মধ্যে দু'জন বাংলাদেশি রয়েছে। তবে শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩০০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নিয়ে দুই সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে একটি বড় নৌকা যাত্রা শুরু করেছিল। পরে তারা কয়েকটি ছোট নৌকায় ভাগ হয়ে মালয়েশিয়ার দিকে রওনা হয়।
মালয়েশিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ লাংকাউইয়ের কাছাকাছি ডুবে যায়। 




রোববার (৯ নভেম্বর) উদ্ধার অভিযান শুরু হয়। মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখন ১৭০ থেকে ২৫৬ বর্গ নটিক্যাল মাইল এলাকায় সম্প্রসারিত হয়েছে এবং অভিযান অন্তত সাত দিন চলবে বলে আশা করা হচ্ছে।রোববার পানিতে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তা একজন রোহিঙ্গা নারীর বলে জানায় মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা।কর্তৃপক্ষের মতে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিল, তবে অন্য নৌকাগুলোর অবস্থান এখনো 'অস্পষ্ট'।



উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযজ্ঞ ও নির্যাতনের পর লাখো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা