ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৩:৫৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৩:৫৮:৩২ অপরাহ্ন
অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন
মারা গেছেন হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে প্রয়াণ ঘটে তার। তার মৃত্যুতে শোক বইছে পশ্চিমের বিনোদন দুনিয়ায়। অভিনেত্রীর মুখপাত্র মাইকেল গ্রিন সংবাদমাধ্যম ভ্যারিয়াটিকে এ খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান স্যালি কার্কল্যান্ড। এই আঘাতের ফলে গত সপ্তাহে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও আগে থেকেই হাড়ের সংক্রমণে ভুগছিলেন, যা রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি তার ডিমেনশিয়াও (স্মৃতিভ্রংশ) ধরা পড়েছিল।ঝলমলে স্বর্ণকেশী খ্যাত এই অভিনেত্রী তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। স্যালি কার্কল্যান্ড নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। অফ-ব্রডওয়ে প্রোডাকশনস ও অ্যাভান্ট-গার্ড থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়।





১৯৮৪ সালে ‘ফেইটল গেমস’ সিনেমায় প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ‘আনা’ সিনেমার জন্য তিনি অস্কারে মনোনয়ন পান এবং গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন।‘আনা’ ছাড়াও তিনি ‘জেএফকে’, ‘ব্রুস অলমাইটি’, ‘হোপ ফর দ্য হলিডেস’সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এছাড়াও জনপ্রিয় কিছু টিভি সিরিজে নিয়মিত কাজ করতেন স্যালি কার্কল্যান্ড।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম