ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

সকালে চা নাকি কফি, কোনটা আপনার জন্য ভালো?

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:৫২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:৫২:৪৩ পূর্বাহ্ন
সকালে চা নাকি কফি, কোনটা আপনার জন্য ভালো?
সারা বিশ্বের মানুষের কাছে চা আর কফি—এ দুটোই খুব জনপ্রিয় পানীয়। দিনের শুরুতেই সকাল বেলা অনেকের এটা পান না করলে চলেই না। যদিও দুটোই পান করলে শরীর চাঙ্গা করে আর আর স্বাস্থ্যেরও কিছু উপকার করে। এমনকি কোন কোন দেশের সংস্কৃতিতে মিশে আছে।

কিন্তু দিনের শুরুতে কোনটা ভালো?

এর সঠিক উত্তর আসলে নির্ভর করে আপনি ক্যাফেইন কতটা সহ্য করতে পারেন। আপনি স্বাস্থ্য নিয়ে কী ভাবেন আর কোনটা খেতে আপনার ভালো লাগে।মূলত চা তৈরি হয় গাছের পাতাকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে। চায়ের বিভিন্ন প্রকারভেদও রয়েছে তেমনি এগুলোর প্রস্তুত প্রক্রিয়াও আলাদা। এই যেমন- লাল চা, গ্রিন টি, ব্লাক টি ও দুধ চা ইত্যাদি।এটাতে থাকে এক ধরনের উপকারী উপাদান, যা শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। এতে এমন এক অ্যামিনো অ্যাসিডও থাকে, যা মনকে শান্ত রেখে মনোযোগ বাড়ায়।আর কফি তৈরি হয় ভাজা কফি দানা গুঁড়ো করে পানিতে ফুটিয়ে। কফিতে ক্যাফেইনের পরিমাণ বেশি থাকে, যা শরীরকে দ্রুত চনমনে ও সতর্ক করে। কফিতে আরও কিছু উপকারী উপাদান থাকে, যা মস্তিষ্কের জন্য ভালো এবং শরীরের প্রদাহ কমাতেও সাহায্য করে।



চায়ের উপকারিতা:

•রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে

•শরীরের প্রদাহ কমায়

•ইনসুলিনের কাজ ভালো করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে

•স্মৃতি ভালো রাখতে ও মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে

•শরীরকে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে

চায়ের প্রতিটি ধরন আলাদা উপকার দেয়। যেমন, গ্রিন টি ওজন কমাতে এবং মস্তিষ্কের জন্য ভালো। ওলোং ও হোয়াইট টি শরীরের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর হারবাল টিতে ক্যাফেইন নেই, তবে এতে থাকা উপাদান অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য সুবিধা পাওয়া যায়।

কফির উপকারিতা:

•হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে

•মস্তিষ্ককে সুরক্ষা দেয় এবং পারকিনসন রোগের ঝুঁকি কমায়

•সাময়িকভাবে রক্তে শর্করা কমাতে পারে

•শরীরের প্রদাহ কমায়

•ডোপামিন বাড়ায়, ফলে মেজাজ ভালো থাকে ও মনোযোগ বাড়ে

বেশি খেলে কী সমস্যা হতে পারে?

অতিরিক্ত কফি খেলে—উদ্বেগ, হাত কাঁপা, ঘুমের সমস্যা, হজমের অসুবিধা বা হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। আর অতিরিক্ত চা—বিশেষ করে বেশি ক্যাফেইনযুক্ত চা—একই ধরনের সমস্যা তৈরি করতে পারে, তবে সাধারণত তুলনামূলক কম মাত্রায়। ক্যাফেইনের প্রতি মানুষের সংবেদনশীলতা ভিন্ন, তাই শরীর কীভাবে প্রতিক্রিয়া করছে তা লক্ষ্য করা জরুরি।

বানানোর ধরন কি গুরুত্বপূর্ণ?

অবশ্যই। প্রচলিতভাবে চা বানালে এর উপকারী পলিফেনল বেশি থাকে। তবে দুধ দিয়ে বানানো চা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট শোষণে ব্যাঘাত ঘটাতে পারে, কারণ দুধের প্রোটিন পলিফেনলের সাথে বিক্রিয়া করে।

কফি কীভাবে ভাজা হয়েছে, দানার গুঁড়ো কতটা মোটা বা পাতলা—এসবের ওপর ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বদলায়। আবার কোন পদ্ধতিতে বানানো হচ্ছে (এসপ্রেসো, ফ্রেঞ্চ প্রেস, ড্রিপ)—তাও এর পুষ্টিগুণ প্রভাবিত করে।

শেষ কথা সবাই’র জন্য একটাই উত্তর নেই। আপনি যদি দ্রুত শক্তি ও তীক্ষ্ণ মনোযোগ চান, কফি ভালো। আর যদি তুলনামূলক নরম, স্থির শক্তি চান এবং একটু শান্তভাবও রাখতে চান, তবে চা বুদ্ধিমানের পছন্দ। দিনের শুরুতে কোন পানীয় আপনার জন্য ভালো হবে—তা নির্ভর করে আপনার শরীর, জীবনধারা এবং স্বাস্থ্যের লক্ষ্যের ওপর; কোনো ট্রেন্ডের ওপর নয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী