ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

বিকৃতভাবে বোরকা পরে বরখাস্ত অস্ট্রেলীয় সিনেটর

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১০:১৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১০:১৭:০৫ পূর্বাহ্ন
বিকৃতভাবে বোরকা পরে বরখাস্ত অস্ট্রেলীয় সিনেটর
মুসলমানদের পোশাক বোরকা নিষিদ্ধের দাবি জানাতে পার্লামেন্টে বিকৃতভাবে বোরকা পরে আসায় অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যান্সনকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) এই কাজের জন্য তাকে অন্যান্য সিনেটররা তীব্র নিন্দা জানান। পরে তাকে আনুষ্ঠানিকভাবে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসির। অভিবাসন-বিরোধী ওয়ান নেশন পার্টির কুইন্সল্যান্ডের এই সিনেটর জনসমক্ষে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার জন্য একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন। এই দাবিতে তিনি দীর্ঘদিন ধরে প্রচারণা চালাচ্ছেন। এর আগেও ২০১৭ সালে তিনি একবার পার্লামেন্টে বোরকা পরে এসেছিলেন। 




হ্যান্সন জানান, তার বিলটি সিনেটে বাতিল হওয়ায় প্রতিবাদস্বরূপ তিনি আবার বোরকা পরে এসেছেন। অন্যান্য আইনপ্রণেতারা তার বিলটি উত্থাপন করতে বাধা দেওয়ায় তিনি পার্লামেন্ট থেকে বের হন এবং কিছুক্ষণ পরই কালো বোরকা পরে পার্লামেন্টে ফেরেন।
মুসলিম গ্রিনস সিনেটর মেহরিন ফারুকী হ্যান্সনের এই কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটি একজন বর্ণবাদী সিনেটরের ন্যক্কারজনক বর্ণবাদ প্রদর্শন।’ 

 মঙ্গলবার (২৫ নভেম্বর) সরকার দলীয় সিনেট নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং হ্যান্সনকে তিরস্কারের জন্য একটি প্রস্তাব আনেন। তিনি দাবি করেন, হ্যান্সন কয়েক দশক ধরে প্রতিবাদের নামে কুসংস্কারের প্রদর্শন করে আসছেন এবং অস্ট্রেলীয় মুসলমানদের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন।



এই প্রস্তাবটি ৫৫/৫ ভোটে পাস হয়। প্রস্তাবে বলা হয়েছে, হ্যান্সনের কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল ‘ধর্মের ভিত্তিতে মানুষকে অপদস্থ ও উপহাস করা’।হ্যান্সন ফেসবুকে লেখেন, ‘যদি তারা চায় আমি এটি না পরি—তবে বোরকা নিষিদ্ধ করুক।’ হ্যান্সন এর আগে ১৯৯৬ সালে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিতর্কিত ভাষণে বলেছিলেন, দেশটি ‘এশীয়দের দ্বারা প্লাবিত হওয়ার’ ঝুঁকিতে রয়েছে। এরপর ২০১৬ সালে সিনেটে তিনি বলেন, দেশটি ‘মুসলমানদের দ্বারা প্লাবিত হওয়ার’ ঝুঁকিতে রয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা