ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা পাকিস্তানের

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১০:৩৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১০:৩৩:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা পাকিস্তানের
পাকিস্তান তাদের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র জল ও স্থল-দুই পরিবেশেই সমান দক্ষতায় নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।মঙ্গলবার (২৫ নভেম্বর) পাকিস্তানের প্রধান গণমাধ্যম ডন-এর প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে, নৌবাহিনী স্বদেশীয় প্রযুক্তিতে তৈরি এ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে।



আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, উন্নত নির্দেশনা ব্যবস্থা ও আধুনিক কৌশলগত সক্ষমতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র সমুদ্র ও স্থলভাগের লক্ষ্যবস্তুতে অত্যন্ত উচ্চ নির্ভুলতায় আঘাত হানতে পারে। এতে সর্বাধুনিক অ্যাভিওনিক্স, শক্তিশালী ন্যাভিগেশন সিস্টেম এবং উন্নত ম্যানুভারিং প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে বিশেষভাবে সহায়ক।



পরীক্ষামূলক উৎক্ষেপণটি সরাসরি প্রত্যক্ষ করেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, পাশাপাশি উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় সামরিক প্রকৌশলী ও গবেষকরা। আইএসপিআর এই অর্জনকে পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি নৌবাহিনীর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে।



ইসলামাবাদ দাবি করেছে, নতুন এই মিসাইল নৌবাহিনীর প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, মিসাইলটি নৌবহরে অন্তর্ভুক্ত হলে পাকিস্তানের সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।


উল্লেখ্য, মাত্র দুই মাস আগে পাকিস্তান দেশীয় প্রযুক্তিতে তৈরি সাড়ে ৭০০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল ফাতাহ-৪ এর সফল পরীক্ষা সম্পন্ন করেছিল।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার