ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিপিএলের নিলামে নতুন করে যুক্ত হলেন আরও ১৪ বাংলাদেশি ক্রিকেটার

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:২৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:২৪:০১ অপরাহ্ন
বিপিএলের নিলামে নতুন করে যুক্ত হলেন আরও ১৪ বাংলাদেশি ক্রিকেটার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায় এক যুগ পর নিলাম পদ্ধতি ফিরছে। প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি অনুসরণ করা হলেও পরে আর তা করা হয়নি। রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম। তার আগে নতুন করে আরও ১৪ ক্রিকেটার নাম তালিকায় সংযুক্ত করে বিসিবি।


ফিক্সিংয়ে সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের পরিবর্তে নিলামের চূড়ান্ত তালিকায় আরও বেশ কিছু পরিবর্তন এসেছে।


বিপিএল নিলামে নতুন করে যুক্ত করা হয়েছে- আলিস আল ইসলাম, মো. রুবেল, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরিফ, ইফতেখার হোসেন ইফতি, তৌফিক খান তুষার, রুবেল হোসেন (জাতীয় দলের পেসার), আশরাফুল ইসলাম সিয়াম, আলী মো. ওয়ালিদ, আল-আমিন (জুনিয়র), নুহায়েল সানদিদ, হোসেন আলী, শামসুল ইসলাম অনিক ও জাহিদ জাভেদকে।

এর আগে, বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে নিলাম তালিকা প্রকাশ হতেই সবচেয়ে বড় আলোচনায় চলে আসে কয়েকজন অভিজ্ঞ স্থানীয় ক্রিকেটারের নাম বাদ পড়া। এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতসহ কয়েকজনের হঠাৎ অনুপস্থিতি শুধু সমর্থকদের নয়, ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যেও প্রশ্ন তুলেছে-আসলে কী ঘটছে?


শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে গণমাধ্যমের সামনে এসে সেই প্রশ্নগুলোর জবাবই দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু, পরিষ্কার জানিয়ে দিলেন একটাই বার্তা-বিসিবি নিয়মে অচল, সন্দেহ থাকলে কোনো ছাড় নয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা