ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

আবারও নিম্নমুখী স্বর্ণের দাম

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ন
আবারও নিম্নমুখী স্বর্ণের দাম
বিশ্ববাজারে উল্লেখযোগ্য পতনে বাংলাদেশের মতো বিশ্বের অনেক দেশেই কমছে স্বর্ণের দাম। এ তালিকায় পিছিয়ে নেই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানও।স্বর্ণের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মূলত যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান শক্তিশালী হতে থাকায় কমতে শুরু করেছে স্বর্ণের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন দামে স্বর্ণ বেচাকেনা হচ্ছে।শুক্রবার (১৫ নভেম্বর) এ প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি অবস্থান করছিল ২ হাজার ৫৬৭.৮৪ ডলারে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ভারত ও পাকিস্তানে কমেছে স্বর্ণের দাম। পাকিস্তানের স্থানীয় বাজারে প্রতি তোলা স্বর্ণের দাম ৫ হাজার ৫০০ রুপি কমে ২ লাখ ৬৬ হাজার ৪০০ রুপিতে দাঁড়িয়েছে।
 
একইভাবে অল-পাকিস্তান জেমস অ্যান্ড জুয়েলার্স সরাফা অ্যাসোসিয়েশনের (এপিজিজেএসএ) নির্ধারিত দাম অনুসারে ১০ গ্রাম স্বর্ণ ৪ হাজার ৭১৬ রুপি কমে বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩৯৫ রুপিতে।আর ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (আইবিজেএ) বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের বাজারেও কমছে স্বর্ণের দাম। কয়েক মাস আগেও ভারতে স্বর্ণের দাম ছিল ৮০ হাজারে রুপি ছিল। যা এখন ৭৫ হাজারে রুপিতে চলে এসেছে। মূলত অক্টোবরে উৎসবের মাস শেষ হতেই বাজারে স্বর্ণের চাহিদা কমতে শুরু করে।
 
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৪ নভেম্বর আন্তর্জাতিক বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল ৭৫ হাজার ২১০ রুপি। যা চলতি মাসের মধ্যে সর্বনিম্ন। স্বর্ণের দাম আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর কলকাতার বাজারে ২৪, ২২ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ১০ গ্রামে যথাক্রমে ৩৩০ রুপি, ৪৪০ রুপিও ৪০০ রুপি কমেছে।এদিকে, গত ১৪ নভেম্বর ভরিতে ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ (শুক্রবার, ১৫ নভেম্বর) থেকে কার্যকর হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন