ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

তালাকের পরে ফের বিয়ে নিয়ে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০১:২১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০১:২১:১০ অপরাহ্ন
তালাকের পরে ফের বিয়ে নিয়ে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার
আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান তাঁর ‘প্রাক্তন’ স্ত্রী সাবিকুন নাহারকে তালাক দেওয়ার ১ মাস পার হতেই আবার বিয়ে করেছেন। এর আগে গত ২১ অক্টোবর তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ওই বিচ্ছেদের মাসখানেক পরেই তাঁরা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন সাবিকুন নাহার। তবে এবার তালাকের পর ফের বিয়ে নিয়ে নেটিজেনরা সমালোচনা শুরু করেন। ইসলামি বিধান অনুসারে, তালাকের পর ৩ মাসের ইদ্দত পালন এবং হিল্লা বিবাহ ছাড়াই পুনরায় বিয়ে নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। এই সমালোচনার ব্যাখ্যা দিয়েছেন সাবিকুন নাহার। তিনি তাঁর ফেসবুক পেজে এক পোস্টের কমেন্টে বিষয়টি উল্লেখ করেছেন।




সেই কমেন্টে সাবিকুন নাহার উল্লেখ করেন, ‘আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি, স্ত্রী কর্তৃক খুলা তালাক হয়েছিল। যেখানে উভয়ের সম্মতিতে যেকোনো সময় নতুন বিবাহের মাধ্যমে সংসার শুরু করার সুযোগ থাকে! সেটাই হয়েছে। ওয়ামা আ লাইনা ইল্লাল বা লাগ।
এর আগে, ইসলামি আইনে তালাকের পর স্ত্রীকে পুনরায় বিয়ের বিষয়ে কী নিয়ম রয়েছে, তা নিয়ে এই দম্পতির সমালোচনা করেন নেটিজেনরা।রেজওয়ানা বিনতে রাশেদ নামের একজন কমেন্ট করেন, ‘কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে চাই। ডিভোর্সের পর যদি স্বামী-স্ত্রী আবার এক হতে চায়, তখন কি আর কোনো কাজ নেই শরিয়া মোতাবেক? আমি শুনেছিলাম ডিভোর্সের পর সেই স্বামী-স্ত্রী এক হতে চাইলে স্ত্রীকে আবার বিয়ে করতে হয় অন্য পুরুষকে। সে যদি তালাক দেয়, তবেই আগের স্বামীর কাছে ওই স্ত্রী আসতে পারবে। আসলে কোনটা সঠিক, যদি জানাতেন, তবে উপকৃত হতাম। Sabiqun Nahar Sarah উস্তাযা যদি এ বিষয়ে কিছু বলতেন।’




সাওদা আফরোজ রত্না লিখেছেন, ‘আমি শুধু জানতে চাই, ডিভোর্সের পরপরই বিয়ে কিভাবে হলো। আশা করি আপু উত্তর দিবেন। ৩ মাসের ইদ্দত পালন এবং পুনরায় বিয়ে করার পর সেই স্বামী স্বেচ্ছায় ছেড়ে দিলে আবার বিয়ে করা যায়। আমি এইটাই জানি। আপ্নারা কোন নিয়মে বিয়ে করলেন, সেইটা প্লিজ একটু বলবেন। আশা করি আমার পোস্টের উত্তর দিবেন। আর আমি জানি এইগুলা না মানলে যিনা করা হবে। আসলে আমি জানি না, কারণ আমি জেনারেল পড়ুয়া। প্লিজ রিপ্লাই দিবেন। আল্লাহ আপনাদের ভালো করুন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ