ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০১:৪৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০১:৪৫:২৪ অপরাহ্ন
৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু
রংপুর বাস মালিক সমিতি ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের মধ্যকার বিরোধের সমাধান হওয়ায় ৪ দিন বন্ধ থাকার পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত থেকে শুরু হয় বাস চলাচল।



এ বিষয়ে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণে চার দিন ধরে বাস চলাচল বন্ধ ছিল। এতে করে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।




তিনি আরও বলেন, আমরা রংপুর বাস মালিক সমিতি ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং নীলফামারী মালিক সমিতির সমন্বয়ে মঙ্গলবার একটি মিটিং করা হয়। এ মিটিংয়ের মাধ্যমে আমাদের সব সমস্যার সমাধান করা হয়েছে। এখন রংপুর বিভাগের সব জেলায় স্বাভাবিক বাস চলাচল সচল হয়েছে।



এর আগে, গত শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারীর এক বাস শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে চার দিন ধরে রংপুর-নীলফামারী রুটে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির আওতাভুক্ত সকল বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম। তার এ ঘোষণার পর থেকে নীলফামারী-রংপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এ সময় চরম দুর্ভোগের শিকার হন সড়ক পথে চলাচলকারী যাত্রীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা