ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৯:১৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৯:১৫:২৩ পূর্বাহ্ন
ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টালিউড অভিনেত্রী মুনমুন সেনের সম্পর্ক নিয়ে এক সময় ছিল তুমুল আলোচনা। সংবাদপত্র থেকে চায়ের কাপের তর্কে আধিপত্য দেখাত তাদের প্রেমের গুঞ্জন। যদিও মনমুনের মতে সেটি ছিল বন্ধুত্ব। এবার জানালেন, জেলবন্দি ইমরানের জন্য চিন্তিত তিনি।




সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আজকালেকে মুনমুন বলেন, দেখুন, আমি ইমরানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কোনোরকম মন্তব্য করব না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর আগে আমার কাছে ইমরানের পরিচয় একজন ক্রিকেট কিংবদন্তি, ভালো মানুষ এবং আমার বন্ধু।




সুচিত্রা-কন্যা আরও বলেন, ইমরান আমার বন্ধু। যদিও এইমুহূর্তে আমরা একে অপরের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতেও সে এত বড় নাম অর্জন করেছেন। যতদিন আমি তাকে চিনি, সে সবসময় তার দেশের জন্য ভালো চেয়েছেন। তাই এটা খুবই মর্মান্তিক যে আজ তাকে তার নিজের মাতৃভূমিতে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছেন। বহু বছর দেখা হয়নি ইমরানের সঙ্গে। ওর জন্য চিন্তা হচ্ছে, খুব খারাপ লাগছে, ওর পরিবারের জন্যও। কিন্তু ওই যে যখন আপনি রাজনীতিতে প্রবেশ করবেন, তাতে ঝুঁকি তো থাকেই, সেটাও তো অস্বীকার করা যায় না। তাই না?


প্রায় দুই বছর ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি দেশটি সাবেক ক্রিকেট অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি গুজব ছড়িয়েছিল তিনি মারা গেছেন। পরে জানা যায় খবরটি ভুয়া। এরমধ্যে বিশেষ বন্ধুর জন্য মুনমুন প্রকাশ করলেন উদ্বেগ। 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার