ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই’, চিরকুট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:২৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:২৫:৪৯ অপরাহ্ন
আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই’, চিরকুট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের মেধাবী শিক্ষার্থী ওমর ফারুক সুমনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকার মামার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাত সাড়ে আটটার দিকে খুলশীর ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মর্মস্পর্শী দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সুমন তার মামার বাসায় বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। দুই দিন আগে মামার পরিবার তুরস্কে বেড়াতে যান। 




বৃহস্পতিবার (গতকাল) সকাল ৮টার দিকে বড় ভাই কাজে বেরিয়ে গেলে সুমন বাসায় একাই ছিলেন। বিকেল ৪টার দিকে সুমন বড় ভাইকে মোবাইলে ফোন করে জানতে চান, তিনি কখন বাসায় ফিরবেন। বড় ভাই জানান, ফিরতে দেরি হবে। এরপর আর সুমন কোনো ফোন রিসিভ করেননি।
বাড়ি থেকে মা একাধিকবার ফোন করেও সুমনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় বড় ভাইকে দারোয়ানকে দিয়ে বাসা চেক করতে বলেন। কলিংবেলে সাড়া না পেয়ে বড় ভাই দ্রুত বাসায় ফিরে দরজা খুলে দেখেন, সুমন ফাঁসিতে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়।



ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুটি চিরকুটে সুমনের মানসিক অবস্থার কিছুটা ইঙ্গিত মেলে। এর মধ্যে একটিতে তিনি লিখেছেন- ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা-আকাঙ্ক্ষা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।’
আরেকটি চিরকুটে সুমন লেখেন- ‘আমার সব অভিযোগ নিজের প্রতি। তাই আমার ব্যাপারে জানার চেষ্টা না করাটাই ভালো হবে।’খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা