ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তি স্থাপন আজ, নিরাপত্তা জোরদার

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০১:০৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০১:০৩:২১ অপরাহ্ন
মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তি স্থাপন আজ, নিরাপত্তা জোরদার
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা এলাকায় ‘বাবরি মসজিদ’ নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। আজ শনিবার (৬ ডিসেম্বর) পূর্বঘোষিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ১৯৯২ সালের আজকের এই দিনেই ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংস করা হয়। এ ঘটনায় ৩৩ বছর পরে একই নামে মুর্শিদাবাদে মসজিদ তৈরির ঘোষণা দেন হুমায়ুন কবীর। এই মসজিদ স্থাপনের অনুষ্ঠান ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা থাকায় কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কঠোরভাবে আইন শৃঙ্খলা বজায় রাখার ও সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। 



অনুষ্ঠানকে কেন্দ্র করে জনস্বার্থে করা এক মামলার (পিআইএল) রায়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়, আদালত এই মুহূর্তে অনুষ্ঠানে হস্তক্ষেপ করতে রাজি নয়। তবে সরকার যেন এলাকায় ‘কঠোরভাবে’ আইন শৃঙ্খলা বজায় রাখে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে। একই সঙ্গে পুলিশকে অবশ্যই নিশ্চিত করতে হবে, অনুষ্ঠান ঘিরে যেন কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়। 




রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় ১৯ কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। এছাড়াও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) ইউনিট এবং স্থানীয় পুলিশ রেজিনগর ও আশপাশের এলাকাগুলোতে নজরদারি চালাচ্ছে। পার্শ্ববর্তী জাতীয় সড়ক-১২ সুরক্ষার জন্য বিএসএফের দুটি কোম্পানিকেও প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে সাড়ে তিন হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মাঠে মোতায়েন থাকবে বলে জানা গেছে।গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, প্রায় ৩০ হাজার প্যাকেট বিরিয়ানি প্রস্তুত করা হচ্ছে। এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, অরাজনৈতিক এবং শুধু ধর্মীয় পাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে।




হুমায়ুন কবির আরও বলেন, ‘এখানে কোনো বক্তৃতা থাকবে না, কোনো দলীয় পতাকা থাকবে না, কোনো রাজনীতি থাকবে না। দুই ঘণ্টা কোরআন পাঠ করা হবে। এটি নতুন কিছু নয়।’ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর কাছ থেকে এই অনুষ্ঠানে সমর্থন পেয়েছেন বলেও জানান তিনি।
এদিকে গত বৃহস্পতিবার হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে।এরপর শুক্রবার সন্ধ্যায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন তিনি। তৃণমূল কংগ্রেস এই ঘটনা থেকে নিজেদের দূরে রাখছে। দলটির মুখপাত্র কুণাল ঘোষ এটিকে নির্বাচনি বছরের আগে দলকে ‘বদনাম’ করার জন্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ‘ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেছেন।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা টহল জোরদার হওয়ায় কৌতূহল ও উদ্বেগের মিশ্র অনুভূতিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কর্তৃপক্ষ সবাইকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ