ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

কেজিতে ৪০ টাকা কমলো পেঁয়াজের দাম

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৪:২৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৪:২৬:০১ অপরাহ্ন
কেজিতে ৪০ টাকা কমলো পেঁয়াজের দাম
ভারত থেকে আমদানির শুরু হওয়ায় দিনাজপুরের হিলির বাজারে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে হিলির বাজারে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি সবজির দোকানে আগে থেকে পেঁয়াজের সরবরাহ অনেকটাই বেশি। পেঁয়াজের দাম তুলনামূলক কমতির দিকে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।


হঠাৎ করে পেঁয়াজের দাম কেন কমলো? এ বিষয়ে হিলির বাজারের পেঁয়াজের ব্যবসায়ী বিপ্লব বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে পেঁয়াজের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। যেই পেঁয়াজ গত দুই সপ্তাহ আগেও বিক্রি হয়েছিলো ৭০ টাকা কেজিতে কয়েক দফায় দাম বেড়ে সর্বশেষ গত দুদিন আগেও বিক্রি হয় ১২০ থেকে ১৩০ টাকা দরে।’


বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মনি, আব্দুস ছালামসহ কয়েকজন বলেন, ‘গত তিন মাসের বেশি সময় ধরে ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ ছিলো। এ সময় দেশি পেঁয়াজ দিয়েই মূলত আমরা ব্যবসা করেছি। দেশি যেসব পেঁয়াজ আমরা বিক্রি করছি এই পেঁয়াজগুলো মূলত পাবনাসহ বিভিন্ন জায়গা থেকে আরতদাররা কিনে আনেন, সেখান থেকে আমরা দুই-চার বস্তা পেঁয়াজ কিনে পাইকারি ও খুচরা বিক্রি করি।’



তিনি আরও বলেন, ‘গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে থাকে, দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকায় কিনা ১২৫ টাকায় বিক্রি করেছি। আজকে সেই পেঁয়াজ আমরা বিক্রি করছি ৯০ টাকা দরে। কারণ আমদানির খবরেই আরতগুলোতে কমেছে পেঁয়াজের দাম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি এতে আমাদের বিক্রিও বেড়েছে।’



হিলির পেঁয়াজায় আমদানিকারকরা জানান, সরকার সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়ার পর ইন্টারনেট প্রোটোকল (আইপি)  দেয়া শুরু করেছে। প্রতিদিন ৫০ জন আমদানিকারককে ৩০ মেট্রিক টন করে আইপি দেয়া হবে। আইপি সবার জন্য উন্মুক্ত করে দিলে সবাই আবেদন করতে পারতেন। সকাল থেকে অনেকেই আবেদন করার জন্য অপেক্ষায় ছিলেন। আবেদন করতে পারেননি; কারণ সার্ভার বন্ধ দেখাচ্ছে।




এ বিষয়ে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ  কর্মকর্তা উপ-সরকারী ইউসুফ আলী বলেন, ‘যতটুকু জেনেছি পেঁয়াজ আমদানির জন্য সারা বাংলাদেশ থেকে ৫০ জন আমদানিকারক অনলাইনে আইপির জন্য আবেদন করতে পারবেন। ৫০ জনের শেষ হলে সার্ভার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। প্রত্যেক আবেদনকারীকে ৩০ মেট্রিক টন করে আইপি পাচ্ছে। যেসব প্রতিষ্ঠান আইপি আবেদন করতে পারছে না তারা পরের দিন আবেদন করতে পারবে।’




হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ ৩০ আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় এরপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকে। তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়ায় রোববার থেকে আইপি দেয়া শুরু করায় পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। প্রথম দিন রোববার হিলি স্থলবন্দরের চার আমদানিকারক ১২০টন পেয়াজ আমদানির অনুমতি পায়। এরমধ্যে একজন আমদানিকারক ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী